৪ মে ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গুতে আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গুতে আক্রান্ত
বাংলাপ্রেস ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে তার রক্তে প্লাটিলেটের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। শনিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ৮৯ বছর বয়সী কংগ্রেস নেতাকে বুধবার এইমস-এ ভর্তি করা হয়। জ্বরের পর শারীরিক দুর্বলতা দেখা দেওয়ার পরই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এইমস-এর কার্ডিও-নিউরো সেন্টারে হৃদরোগ বিশেষজ্ঞদের অধীনে চিকিৎসা চলছে মনমোহন সিংয়ের। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি