৫ মে ২০২৬

সাবেক প্রধান বিচারপতি সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন :মাহবুবে আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সাবেক প্রধান বিচারপতি সিনহা বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন :মাহবুবে আলম

বাংলাপ্রেস অনলাইন : 'সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বিদেশে বসে যে বই লিখেছেন, তাতে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এটর্নি জেনারেল মাহবুবে আলম আজ তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। দুর্নীতিসহ ১১টি অভিযোগ মাথায় নিয়ে বিদেশে থাকা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সদ্য একটি বই প্রকাশিত হয়। ওই বইয়ের আলোকে বিচারপতি এস কে সিনহার বিভিন্ন বক্তব্য গনমাধ্যমেও প্রকাশ পায়।

এ বইয়ের বিষয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচারপতি সিনহা যা করছেন, এটা বিচার বিভাগের ভাবমূর্তি নিজেই নষ্ট করছেন।তিনি বলেন, বিচারপতি এস কে সিনহা প্রধান বিচারপতি থাকার সময় তার সঙ্গে যারা বিচারকার্য পরিচালনা করেছেন তাদের সম্পর্কে কোনরকম কূট মন্তব্য করা বা নানা রকম বাজে কথা বলা খুবই অগ্রহণযোগ্য এবং এই কাজটা করে তিনি বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।

মাহবুবে আলম বলেন, বর্তমান সরকারের আমলে অনেক বিচারপতি কাজ করে গেছেন। তাদের কেউ তো সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি! তিনি (বিচারপতি এস কে সিনহা) তো স্পষ্ট করেননি, কেন তার সঙ্গে তার সহকারী বিচারপতিরা একসঙ্গে বসতে (আপিল বেঞ্চে) চাননি।মাহবুবে আলম বলেন, আপিল বিভাগের অন্য বিচারপতিরা সে সময় প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে কেন বসতে চাননি- তা প্রকাশ পেলে আরও দুর্গন্ধ ছড়াবে। তাতে বিচার বিভাগের ভাবমূর্তি আরও নষ্ট হবে।

বিচারপতি এস কে সিনহার প্রকাশিত বইয়ে আদালত অবমাননার মত কোনো উপাদান আছে কিনা এ বিষয়ে এটর্নি জেনারেল বলেন, বইটিতে যদি কোন বর্তমান বিচারপতি সম্পর্কে কোন কথা বলা হয়ে থাকে এবং তারা (বিচারপতিরা) যদি মনে করেন তবে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।মাহবুবে আলম বলেন, “সবচেয়ে বড় কথা হল, বিচারপতি সিনহা যা করছেন এটা বিচার বিভাগের ভাবমূর্তি উনি নিজেই নষ্ট করছেন।”

বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ ওঠার কথা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়।তখন বলা হয়, ওইসব অভিযোগের কারণে আপিল বিভাগের অন্য বিচারকরা আর সঙ্গে বসে মামলা নিষ্পত্তিতে রাজি নন। মাহবুবে আলম বলেন, “আমরা যা জেনেছি কাগজ পড়ে জেনেছি। কোনো বিচারপতির সঙ্গে এ নিয়ে কথা বলিনি। উনার সঙ্গে অন্য বিচারপতি সহকর্মীরা বসতে অস্বীকৃতি দেখিয়েছেন। আমার মনে হয় না, এমন ঘটনা পৃথিবীতে আর কোথাও ঘটেছে।”

বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে আত্মজীবনীমূলক বই লিখেছেন বিচারপতি এস কে সিনহা। তার বই পাওয়া যাচ্ছে বেচাকেনার অনলাইন প্লাটফর্ম আমাজনে। ২০১৭ সালের ১৪ অক্টোবর দেশ ছেড়ে যাওয়া সাবেক এই প্রধান বিচারপতি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি