৮ মে ২০২৬

সাবেক মন্ত্রী রহমত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাবেক মন্ত্রী রহমত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক বিবৃতিতে রহমত আলীর আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এর আগে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট রহমত আলী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছির ৭৫ বছর।

দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী এসএম জাহাঙ্গীর আলম সিরাজী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ঘনিষ্ঠ সহচর গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এসময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

তিনিই আজকের একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রবক্তা। তার মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি