৭ মে ২০২৬

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প সফল অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে ফেন্সিডিলসহ শাহীন আলম রকি শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত রকি শেখ ওই গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মোহাম্মদপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২’শ ১১ বোতল ফেন্সিডিলসহ রকি শেখকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি