৬ মে ২০২৬

র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ এএম
র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

বাংলাপ্রেস ডেস্ক:   জামালপুরে লিপি আক্তার (৩৫) নামে এক র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। এ সময় লিপি আক্তারের ১১ বছরের মেয়ে নিথি আক্তারকেও ভয়ভীতি দেখানো হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) মাঠ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার ওসি মো. বাচ্ছু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মৃত কাদের মন্ডলের ছেলে মহর আলীর স্ত্রী।

র‌্যাব কর্মকর্তা মহর আলী র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) পদে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকায় কর্মরত। কয়েক বছর ধরে মহর আলীর স্ত্রী লিপি আক্তার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) মাঠ সংলগ্ন এলাকার একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে র‌্যাব কর্মকর্তার স্ত্রী লিপি খাতুন তার মেয়ে নিথি আক্তারকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরের দিকে চোর গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে লিপি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। পুলিশ সকালে খবর পেয়ে লিপি আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ওসি বাচ্ছু মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে নিহত লিপি আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি