‘র্যাব হেফাজতে মৃত্যুর ঘটনায় ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব ফেলবে না’
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ঢাকা: নওগাঁ শহর থেকে আটকের পর র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র্যাবের ওপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন মন্ত্রী। এসময় তিনি জানান, এ বিষয়ে র্যাবের ওপর নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না। এ ধরনের দুর্ঘটনা আমেরিকায় প্রতিদিনই হচ্ছে।
সম্পর্কিত সংবাদ : র্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী
এ সপ্তাহে স্কুলে বাচ্চা মেরে ফেলেছে। এ নিয়ে কারও সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে? এ ধরনের ঘটনা হঠাৎ করে হতে পারে। গণমাধ্যমে সুলতানা জেসমিনের মৃত্যুর খবর জেনেছেন উল্লেখ করে মোমেন বলেন, পত্রিকার মাধ্যমে ঘটনাটা জানলাম। সত্য-মিথ্যা জানি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও র্যাব বলতে পারবে।
গত বুধবার (২২ মার্চ) নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন : র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ
র্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি