৭ মে ২০২৬

রুশ হামলায় হোস্তোমেল শহরের মেয়র নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুশ হামলায় হোস্তোমেল শহরের মেয়র নিহত
বাংলাপ্রেস ডেস্ক: রুশ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের হোস্তোমেল শহরের মেয়র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। স্থানীয় সময় সোমবার এক ফেসবুক পোস্টে শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ফেসবুক পোস্টে বলা হয়েছে, মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো খাবার ও ওষুধ বিতরণ করছিলেন। এ সময় অপর দুজনসহ তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকি দুজনের পরিচয় এখনো জানানো হয়নি। রাজধানী কিয়েভের দিকে এগিয়ে আসতে থাকা রাশিয়ার বিশাল সেনাবহরের অগ্রভাগ এখন হোস্তোমেলের পাশের শহর ইরপিনে কাছে চলে এসেছে। গত দুই থেকে তিন দিন ধরে ইরপিন, হোস্তোমেল ও ওই অঞ্চলের আরেক শহর বুচায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে। হোস্তোমেল শহর কর্তৃপক্ষ বলেছে, মেয়রকে কেউ রুশ সেনাদের গোলাগুলির মধ্যে যেতে বলেনি। তিনি হোস্তোমেলের জন্য, নিজেদের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। একজন নায়কের মতো তার মৃত্যু হয়েছে। হোস্তোমেলের অবস্থান কিয়েভের উত্তর–পশ্চিমে। এই শহরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর প্রথম দিকে বিমানঘাঁটি দখলে নেন রুশ সেনারা। পরে কয়েক দফায় তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই হয়। এদিকে, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেনের ৪টি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। এরমধ্যে রয়েছে রাজধানী কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমি। জাতিসংঘের দাবি, ইউক্রেনে এ পর্যন্ত রুশ হামলায় ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইউক্রেনে এ পর্যন্ত ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশ ছেড়েছে ১৭ লাখের বেশি মানুষ। এদিকে, আজ তৃতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছে কিয়েভ-মস্কো। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে স্থানীয় সময় বিকাল ৪টায় বৈঠক শুরু হবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি