৫ মে ২০২৬

রুপবান বেওয়াকে খাদ্য সহয়তা দিলো থানা পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুপবান বেওয়াকে খাদ্য সহয়তা দিলো থানা পুলিশ
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত ফইজউদ্দিন শেখের স্ত্রী রুপবান বেওয়া। ভোটার আইডি কার্ডে এখন তার বয়স ৮৩ বছর। এক ছেলে ও পাঁচ মেয়ে সন্তান নিয়ে গত ২০ বছর পূর্বে তিনি বিধবা হন। এই বয়সেও এসে তিনি কোন প্রকার সরকারি ভাতা পান নাই। সরকারি খাস জমিতে বসবাস করেন তিনি। এমনকি বার্ধক্য জনিত রোগের জন্য টাকার অভাবে ওষুধও জোটেনা । তার ছেলে দিন মুজুরী করে কোনমতে সংসার চালায়। দু মুঠো আহার কখনও জোটে আবার কখনো অনাহারে দিন কাটে। ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, (বিপিএম সেবা) এই ঘটনা জানতে পেরে খাদ্য সামগ্রী বোয়ালমারী থানায় পাঠান এবং বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমকে নির্দেশ দেন রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য সহায়তা গিয়ে দেওয়ার জন্য। নির্দেশনা পেয়ে রবিবার (১৮ জুলাই) দুপুরে নিজে রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য সহায়তা নিয়ে হাজির হন ইউপি চেয়ারম্যানসহ। রুপবান বেওয়ার হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রী দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ২কেজি তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি আলু ইত্যাদি। সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান বলেন, আমি রুপবান বেওয়াকে দ্রুতই সময়ের মধ্যে বয়স্ক ভাতার কার্ড করে দিব। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রুপবান বেওয়ার ভাগ্যে এখনো বয়স্ক ভাতার কার্ড জোটেনি এই সংবাদ ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, (বিপিএম সেবা) স্যারের নজরে আসলে তিনি নিজে খাদ্য সামগ্রী পাঠায় এবং আমরা ও ইউপি চেয়ারম্যানসহ গিয়ে খাদ্য সামগ্রী রুপবান বেওয়ার হাতে তুলে দেয়। চেয়ারম্যান ও দ্রুত সময়ের মধ্যে বয়স্ক ভাতার কার্ড করে দিবেন। জানা গেছে, স্থানীয় সাংবাদিক কাজী হাসান ফিরোজ রুপবান বেওয়াকে নিয়ে "৮৩ বছর বয়সেও রুপবান বেওয়ার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা!" এই শিরোনামে একটি নিউজ করলে ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, (বিপিএম সেবা) এর নজরে আসে। ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, (বিপিএম সেবা'র) নির্দেশে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম নিজে গিয়ে রুপবান বেওয়ার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি