রুহিয়ায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল হতে স্কুল ব্যাগ বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।২০ ফ্রেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০০ জন ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। ১নং রুহিয়া ইউনিয়নের ২৫নং ঘনিবিষ্ণুপুর,৫৪নং ফুলকলি ও ঘুরনগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের মাঝে রুহিয়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে একটি করে ব্যাগ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নিবার্হী অফিসার বেলায়েত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,ইউপি সচিব আব্দুল মান্নান,সহ-শিক্ষক রেজাউল করিম, রেজাউল করিম ২৫নং ঘনিবিষ্ণুপুর, ইউপি সদস্য সোহাগ আহমেদ প্রকল্প সভাপতি ইউসুফ আলী প্রমুখ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি