৪ মে ২০২৬

রুহিয়ায় ২ জুয়াড়ি সহ ৭ মটর সাইকেল আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়ায় ২ জুয়াড়ি সহ ৭ মটর সাইকেল আটক
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট মাধবপুর জোতপাড়া এলাকায় শুক নদীর ধারে জুয়া খেলার সময় জুয়া আসর থেকে দুই জুয়াড়িকে আটক করেছে। এ সময় জুয়া খেলায় ব‍্যবহৃত ২ সেট তাস , ৮টি মােমবাতি ,১টি প্লাষ্টিকের পুরাতন পাটি ,নগদ ২ হাজার ১ শত ৫০ টাকা, ৭টি মটর সাইকেল জব্দ করে রুহিয়া থানা পুলিশ।২৩ সেপ্টেম্বর রাতে রুহিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ঘনিমহেষপুর গ্ৰামের মৃত আমিন উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম ( ৩০ ) ও ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্ৰামের সন্তোষ রায় ওরফে গােপালের ছেলে বিপুল রায় ( ২৬ )। পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি সহ আরো অজ্ঞাত ব্যক্তি ঢোলারহাট মাধবপুর জোতপাড়া গ্রামস্থ শুক নদীর ধারে রাতে মোব বাতি জ্বালিয়ে জুয়া খেলছিল।খবর পেয়ে রুহিয়া পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এবং জুয়ার আসর হতে বিভিন্ন সরঞ্জাম সহ ২ ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়।রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি