৪ সেপ্টেম্বর ২০২৬

রুহিয়ায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
রুহিয়ায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ১৮ নম্বর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মুসা আলীর সভাপতিত্বে ও আরাজি দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,

 রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,  রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার,৪ নম্বর ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়,

১৮ নম্বর মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনু রানী সেন, শিক্ষক মো. আমিরুল হক, ইউপি সদস্য মো. শাহাজাহান আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আলাউদ্দিন বলেন, “আজকের এই কৃতি ও মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের এ অর্জন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং পুরো এলাকার জন্য অত্যন্ত গৌরবের। শিক্ষার্থীদের এ সাফল্য ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।” তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি