
দুলাল হক, ঠাকুরগাঁও থেকে: ঠাকুরগাঁওয়ে প্রকাশ্য দিবালোকে গণধর্ষনের শিকার হয়েছে ১৩ বছর বয়সী ৫ম শ্রেনী পড়ুয়া এক মাদরাসা ছাত্রী। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৩ জুলাই) সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর শিমুলতলা এলাকার নুরজামাল বুড়ার নাতনী বাড়ির পাশে ছাগল আনতে যাচ্ছিল। পথিমধ্যে শিমুল তলী বাজারের বৈদু্যতিক যন্ত্রাংশের দোকানদার রওশন রায় (৩৬), আলমগীর হোসেন(২৫), উত্তম রায়(২২) ও অনাথ রায় (৩৬) মেয়েটিকে রওশনের দোকানে ডেকে নেয়। একপর্যায়ে রওশন ও আলমগীর মেয়েটিকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে। অপর ২ জন উত্তম ও অনাথ রায় বাইরে পাহারা দেয় বলে জানা গেছে। মেয়েটিকে কোনমতে চিৎকার করলে আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় ধর্ষিত মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৩ তারিখ ১৫/৭/২১।
পুলিশ এজাহার নামীয় আসামী গৌরলাল প্রাসাদের ছেলে উত্তম রায় (২২)কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। ধর্ষিত মাদরাসা ছাত্রী সদর উপজেলার তেলিপারা মহিলা দাখিল মাদরাসার ৫ম শ্রেনীর ছাত্রী।
রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হয়েছে এবং একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিপি/আর এল/এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]