৫ মে ২০২৬

রুহিয়ায় লকডাউন: প্রশাসন মাঠে নামায় রাস্তা ফাঁকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রুহিয়ায় লকডাউন: প্রশাসন মাঠে নামায় রাস্তা ফাঁকা
দুলাল হক, ঠাকুরগাঁও থেকে: করোনা মহামারির সংক্রমণ ঠেকাতে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় নেমেছে প্রশাসন। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সঙ্গে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির পর জেলা প্রশাসিনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগনের নেতৃত্বে পুলিশ,বিজিবি ও সেনাবাহিনীর গাড়ি টহল শুরু করে। এতে প্রশাসনের মাইকিং উপেক্ষা করে ২/৪জন মানুষ রাস্তায় বের হওয়ায় প্রশাসনের জবাবদিহিতার মুখে পড়ে।এ অবস্থায় বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া লোকজন কিছুক্ষনের মধ্যে ঘরে ফিরে যায়।এ অবস্থায় নিমিষে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।যারা দোকানপাট অর্ধেক সাটার খুলে বেচাকেনার প্রস্তুতি নিয়েছিল তারাও ঝাপ ফেলে দিয়ে বাড়ি ফিরে যায়। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান,মন্ত্রী পরিষদের জারিকৃত লতডাউন কার্যকরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে একাধিক টিম মাঠে রয়েছে। লকডাউনের বিধি নিষেধ অমান্য করে কেউ প্রকাশ্যে ঘুরে বেড়ালে বা জনসমাগম সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। বিপি।এসএস  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি