রুহিয়ায় ঘানিভাঙ্গা সরিষার তেল মিলের শুভ উদ্বোধন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এ কে অয়েল নামে ঘানিভাঙ্গা সরিষার তেল মিলের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ জুলাই (সোমবার) দুপুরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ মিলের শুভ উদ্বোধন করা হয়। এ সময় রুহিয়ার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব সুফি আব্দুল গনি সাহেব।
এ কে অয়েল মিলের স্বত্বাধিকারী ফজলুল করিম রানা বলেন, আমি ভোক্তাদের কথা চিন্তা করে আমি এই ঘানিভাঙ্গা সরিষার তেল মিলটি স্থাপন করলাম। ক্রেতাদের সন্তুষ্ট ও বিশ্বাস আমাদের পুঁজি। খুচরা ও পাইকারী মূল্যে সরিষার তেল বিক্রি করা হবে। এখানে তেলের গুনগত মান ঠিক রাখতে সংগ্রহ করা সরিষাগুলোকে প্রথমে রোদে শুকানোর পরে ঘানিতে দিয়ে তেল তৈরী করা হবে। পরে তেলগুলো ফিল্টারিং করে তারপরেই বোতলজাত করা হবে। তেলের গুনগত মান ধরে রাখার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি