৫ মে ২০২৬

রুহিয়ায় এলজি এসপি-৩ এর আওতায় বাইসাইকেল বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রুহিয়ায় এলজি এসপি-৩ এর আওতায় বাইসাইকেল বিতরণ
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চত্বরে ২০২০-২১ অর্থ বছর এলজিএসপি-৩ এর আওতায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মাঝে ২৩ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২৯ জুন (মঙ্গলবার) বিকেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. অরুনাংশু দত্ত টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি অশোক কুমার দাস, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ-জালাল,রুহিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার বর্মন, নিম্নমান সহকারী কাম- কম্পিউটার অপারেটর জাকির হোসেন, ইউপি সচিব শৈলেন চন্দ্র সেন, সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য, সংশ্লিষ্ট বিদ্যালয়ের, ছাত্রী, অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি