
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: দীর্ঘ দেড় বছর পর স্কুল-কলেজ খোলায় খুশি শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
করোনার মহামারীর কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাড়িতে থাকতে থাকতে হাফিয়ে পড়েছিল।অবশেষে রোববার থেকে স্কুল কলেজ সহ সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীরা দলবেঁধে স্কুল কলেজে আসতে পেরে তাদের মাঝে আনন্দ উদ্দীপনা দেখা গেছে।দীর্ঘদিন পর শিক্ষক ও সহপাঠিদের সঙ্গে দেখা হবে ও খেলাধুলা করতে পারবে ভেবে শিক্ষার্থীরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
অবশ্য প্রতিষ্ঠান কর্তপক্ষের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক ও হাত ধোয়ার ব্যাবস্থা করা হয়েছে স্কুলের পক্ষ থেকে।তারপরও সরকারি নীতিমালা মেনে একক দিন একেক শ্রেনীর শিক্ষার্থীদের স্কুলে অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]