রুহিয়ায় বয়লারের গরম পানিতে ঝলসে শ্রমিক আহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি হাসকিং মিলের বয়লারের গরম পানিতে চিহারু মোহাম্মদ (৬০) নামে এক শ্রমিকের সর্বাঙ্গ ঝলসে গেছে। সোমবার সকালে রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নে কর্ণফুলী বাজারে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা আহত শ্রমিককে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী বলেন, চিহারু বয়লারের চুলার সামনে বসে আগুন দিচ্ছিলেন। হঠাৎ ইস্টেম উঠে যাওয়ায় বেলের চাবি না খোলায় বয়লার ফেটে গরম পানি তার শরীরে পরে। এতে তার গোটা শরীর ঝলসে যায়।
চিহারু রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ণুপুর আবেদপারা গ্রামের ছুলু মোহাম্মদের ছেলে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ আসাদুজ্জামান, রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু ।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত শ্রমিকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি