৪ মে ২০২৬

রুহিয়ায় বিএনপি'র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়ায় বিএনপি'র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: রুহিয়া থানা বিএনপি'র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০১ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে রুহিয়া থানা বিএনপি'র অফিসে রুহিয়া থানা শাখা বিএনপি'র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামালের সভাপতিত্বে সীমিত পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপি'র সাধারন সম্পাদক আব্দুল মালেক মানিক, রুহিয়া থানা কৃষকদলের সভাপতি আইনুল হক, সাধারন সম্পাদক লুৎফর রহমান, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি প্রভাষক গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি'র সভাপতি শহিদুল হক, সাধারন সম্পাদক শামসুল আলম, ১৪ নং রাজাগাও ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি নুরু, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইশারুল ইসলাম, সাধারন সম্পাদক যদুনাথ বর্মনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় এবং মোনাজাত করেন রুহিয়া থানা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি