৪ মে ২০২৬

রুহিয়ায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে মামলা, গ্রেফতার ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়ায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে মামলা, গ্রেফতার ৪
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপি -আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের দায়েরকৃত মামলায় একজন ইউপি সদস্য সহ চারজন গ্রেফতার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।আদালত গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠায়। গ্রেফতারকৃতরা হলেন রুহিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আনোয়ার হোসেন।সদর উপজেলার কুজিশহর গ্রামের হাজি খজমত আলীর ছেলে আবদুল কাদের (৬২) এবং আসাননগর গ্রামের জহির উদ্দীনের ছেলে মোশারুল ইসলাম (৫১), আজাহারুল ইসলাম (৪১) । রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানা গেছে গত ৩ সেপ্টেম্বর রুহিয়ায় বিএনপি ও আওয়ামীলীগ পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ডাকলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে।এতে বিএনপির কর্মীদের গুলিতে আহত হয় রুহিয়া থানা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক বাসারুল ইসলাম সোহেল ও ছাত্রলীগের কর্মী মাহিন ইসলাম,রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু এবং হোসেন হৃদয় সহ বেশ কয়েকজন।তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহিলা বাদী হয়ে জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবুনুর সহ ৩২ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরো ১০০-১২০ জনকে আসসামী করে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন।পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে রুহিয়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন সহ ৪ জনকে আটক করে।বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে পাঠায়। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি