৪ মে ২০২৬

রুহিয়া অটোবাইক মালিক সমিতির নির্বাচন: সভাপতি প্রসাদু, সম্পাদক সুমন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়া অটোবাইক মালিক সমিতির নির্বাচন: সভাপতি প্রসাদু, সম্পাদক সুমন
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ উৎসব মূখর পরিবেশে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন রুহিয়া অটোবাইক মালিক সমিতি লিঃ রেজি নং -১৬ এর ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর( শনিবার) রুহিয়া করিম জুট মিলের অফিসে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গননা শেষে প্রসাদু বর্মন - সুমন প্যানেল নির্বাচিত হয়েছে। সভাপতি পদে প্রসাদু বর্মন ১২৪ টি ভোট পেয়ে নির্বাচিত হন এবং সুমন আলী ১৩৩ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার সমবায় সমিতির রমজান আলী। রুহিয়া অটোবাইক মালিক সমিতি লিঃ এর আহবায়ক শহিদুল ইসলাম বলেন ভোট পুরোপুরি সুষ্ঠু ভাবে হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া থানা প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন। মোট ভোটারের সংখ্যা ছিল ২৩৯ জন। এর মধ্যে ২২৬ টি ভোট কাস্ট হয়। বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি