রসূলগঞ্জে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন
লক্ষ্মীপুর প্রতিনিধি : ব্যয়সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রধানের লক্ষে ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম গ্রহন করেন। এরপর থেকেই প্রত্যন্ত অঞ্চলের মানুষের নিকট সেবাটি জনপ্রিয় হয়ে উঠে। অতিরিক্ত চার্জ ও কোন ঝামেলা ব্যতিত সেবাটি গ্রহন করছেন গ্রাহকরা। এবার এমনি সেবা পাবেন লক্ষ্মীপুর সদর উপজেলার রসূলগঞ্জ বাজার এলাকার জনগণ। এখানকার প্রায় ৬২ হাজার গ্রাহকগণ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রসূলগঞ্জ বাজার শাখার মাধ্যমে সেবা নিতে পারবেন। দোয়া ও আলোচনা সভার মাধ্যমে শাখাটি আজ মঙ্গলবার (২০ আগস্ট) উদ্বোধন করা হয়।
নোয়াখালী জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন মোরশেদ আলমের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যাংকটির প্রাক্তন পরিচালক শামসুল হুদা (এফ সি এ)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকটির লক্ষ্মীপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ মো: নুর উল্যাহ, উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বেল্লাল হোসেন, রসূলগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আবু আবদুল্যাহ, এজেন্ট ব্যাংকটির স্বত্বাধিকারী মুহাম্মদ মমিন উল্লাহসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বক্তব্যে অতিথিরা বলেন, হালাল ও সততার সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজ বিশ্বের ১ হাজার ব্যাংকের আওতায় এসেছে। বর্তমানে এর অবস্থান ৯৪৩তম। ব্যাংকটির শুধুমাত্র মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান নয়, কল্যান মূখীএকটি প্রতিষ্ঠান। সরকারের পাশাপাশি ব্যাংকটি দেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারী ক্ষমতায়ন, কৃষি ও বিদেশী রেমিটেন্স খাতে রাখছে সাফল্যের অবদান। গ্রামীন নারী উন্নয়নে কমিটির মাধ্যমে দেওয়া হচ্ছে ৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে অর্থ ঋন ও দরিদ্র শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
নতুন এজেন্ট শাখা সম্পর্কে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠির দৌড়ঘোড়ে সেবা পৌছে দিতে এ শাখাটি খোলা হয়েছে। এসব চর রুহিতা ইউনিয়নের ২০ শতাংশ প্রবাসী, ২২ শতাংশ কৃষি, ৩৫ শতাংশ ব্যবসায়ী, ৮শতাংশ চাকুরীজীবী ও ১৭ শতাংশ অন্যান্য পেশায় জড়িত। এতে চর রুহিতা গ্রাম, দহশালা চর রুহিতা, চর মন্ডল, চর লামছি ও মৌজা নদীসহ ৮টি গ্রামের প্রায় ৬২ হাজার মানুষ এজেন্ট ব্যাংকিং সেবার আওতায় আসবে বলে জানান তারা।
বিপি। আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি