৮ মে ২০২৬

রৌমারীর সিয়াম পরিবহন থেকে ইয়াবাসহ আটক-২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রৌমারীর সিয়াম পরিবহন থেকে ইয়াবাসহ আটক-২

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ সায়েম আলী (২০) নামে এক যুবককে আটক করেছে রৌমারী থানার পুলিশ। আটককৃত সায়েম আলী কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফকির পাড়া (শৌলমারী) গ্রামের আ. রহিম আলীর ছেলে।

রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোমর ভাঙ্গি (সায়েদাবাদ) এলাকায় ঢাকা গামী সিয়াম পরিবহন থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে বিপুল পরিমাণ ইয়াবাসহ কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফকির পাড়া (শৌলমারী) গ্রামের আ: রহিমের ছেলে সায়েম আলী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে কোমর ভাঙ্গি সড়ক এলাকা থেকে ঢাকা গামী সিয়াম পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই রাতেই রৌমারী থানা পুলিশ বাদী হয়ে আটককৃত সায়েম আলীর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো: দিলওয়ার হাসান ইনাম জানান, আটক ওই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ (সোমবার) তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে। তিনি আরও বলেন, রৌমারীতে কোনো মাদক চোরাকারবারিদের জায়গা হবে না।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি