৮ মে ২০২৬

রৌমারী উপজেলাকে নিরক্ষর মুক্ত ঘোষণা করা হবে : প্রতিমন্ত্রী জাকির হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রৌমারী উপজেলাকে নিরক্ষর মুক্ত ঘোষণা করা হবে : প্রতিমন্ত্রী জাকির হোসেন

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের রৌমারী উপজেলাকে নিরক্ষর মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি। তিনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার একুশ হাজার ছয়শত নিরক্ষরকে তিনশত ৬০টি শিক্ষন কেন্দ্রের মাধ্যমে নিরক্ষর মুক্ত করব।

আজ বৃহস্পতিবার সকালে মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র আওতায় রৌমারী উপজেলার শিক্ষক সুপারভাইজারদের ৫ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়াম্যান শেখ আব্দুল­াহ উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান, সিএসডিকে’র নির্বাহী পরিচালক মো: আবু হানিফ, জেলা উপানুষ্ঠানিক ব্যুরো’র সহকারী পরিচালক মো: মোশফিকুর রহমান, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোহাম্মদ দেলোয়ার হাসান ইনাম, উপজেলা প্রোগ্রাম অফিসার মো: আনিসুর রহমান, সিএসডিকে’র সহকারী নির্বাহী পরিচালক মো: আমির হোসেন প্রমুখ।

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি