৬ মে ২০২৬

রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসুন: প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ এএম
রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই এগিয়ে আসুন: প্রধান উপদেষ্টা

বাংলাপ্রেস ডেস্ক:   নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৪ বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। 

‘আমিই রোকেয়া’ শিরোনামে এবারও সরকারিভাবে পালিত হচ্ছে ‘রোকেয়া দিবস’। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

এ সময় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। 

এ বছর যে চারজন নারী রোকেয়া পদক পেয়েছেন, তারা হলেন- নারী শিক্ষা গবেষণায় ড. রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে ড. নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া সমাজ বিনির্মাণের পাথেও। যে আদর্শে বেগম রোকেয়া আমাদের নিয়ে যেতে চেয়েছিলেন, পুরস্কারপ্রাপ্তরা সেই পথেই আমাদের নিয়ে যাবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি