রোকেয়া হলের প্রভোস্টকে অবশ্যই পদত্যাগ করতে হবে : ভিপি নুর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শিক্ষা ডেস্ক: রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এমনটা জানিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।
আজ (বৃহস্পতিবার) দুপুর দেড়টায় রোকেয়া হলের অনশনরত ছাত্রীদের সমর্থনে সেখানে এসে তিনি এ মন্তব্য করেন।
এ সময় ডাকসু ভিপি বলেন, রোকেয়া হলের নির্বাচনে কারচুপি ও অনিয়ম হয়েছে। সে কারণে অধ্যাপক ড. জিনাত হুদার প্রভোস্ট হিসেবে থাকার নৈতিক অধিকার নাই।
গতকাল বুধবার থেকে প্রভোস্টের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন রোকেয়া হলের পাঁচ শিক্ষার্থী। তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গভীর রাতে এসে তাদের হেনস্থা করেন, একইসঙ্গে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করবেন বলেও হুমকি দিয়েছেন- বলে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি