৫ মে ২০২৬

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি বিজেসির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি বিজেসির
বাংলাপ্রেস ডেস্ক: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। পাশাপাশি তাঁকে হেনস্তাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে। সাংবাদিকদের সংগঠন বিজেসি আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় এক প্রতিবাদী অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানিয়েছে। এ কর্মসূচি থেকে সাংবাদিক নিপীড়ন বন্ধ করে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, ব্রিটিশ আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল এবং ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকতা পরিপন্থী অংশ বাতিলেরও দাবি জানানো হয়েছে। বিজেসির নেতারা বলেন, কাল বৃহস্পতিবার রোজিনার জামিন না হলে তীব্র আন্দোলন শুরু হবে। তাঁরা বলেন, সরকারি প্রজাতন্ত্রের কর্মীদের জন্য যে আইন প্রযোজ্য, তা প্রথমবারের মতো কোনো সাংবাদিকের ওপর প্রয়োগ করা হয়েছে। বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক কর্মসূচিতে সংগঠনের চার দফা দাবি তুলে ধরেন। তিনি সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তা কতটুকু কার্যকর হবে, এটা নিয়ে প্রশ্ন তোলেন। কেননা গণমাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতেও রোজিনা ইসলামকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে। রেজোয়ানুল হক স্বাধীন তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেন সাবেক প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি