৮ মে ২০২৬

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠছে : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠছে : প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহুপাক্ষিক আলোচনায় সমাধানে এগিয়ে আসতে হবে বিশ্ব সম্প্রদায়কে।

সোমবার (২ ডিসেম্বর) স্পেনে জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি ফাইভের এক আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা।

বিশ্ব জলবায়ু সম্মেলনের ২৫তম আসরে যোগ দিতে এখন স্পেনের রাজধানী মাদ্রিদে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় সকালে স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনীকেন্দ্র ফিরিয়া দ্য মাদ্রিদে জলবায়ু সম্মেলনের উদ্বোধনী পর্বে রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন : নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে ব্যর্থ হলে নতুন প্রজন্ম ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

পরে, সম্মেলনের এক ওয়ার্কিং সেশনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশিষ্ট জনদের পাশাপাশি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদ্যমান ঝুঁকির পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের পরিবেশের জন্য বড় হুমকি। এ ঝুঁকি প্রশমন না করতে পারলে পরবর্তী প্রজন্মের কাছে সারা বিশ্বের দায় থাকবে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। এছাড়াও, জলবায়ু সংকট সমাধানে বহুপাক্ষিক ঐকমত্য গড়ে উঠবে বলেও প্রত্যাশা জানান শেখ হাসিনার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি