৭ মে ২০২৬

রোহিঙ্গাদের কারণে কক্সবাজার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে: প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রোহিঙ্গাদের কারণে কক্সবাজার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (১০জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে তাদেরকে দ্রুত ফিরেয়ে নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মিয়ানমার থেকে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের কারণে কক্সবাজার তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। তাই আমি তাদেরকে অতি দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে রক্ষা পেতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি প্রতি ফোঁটা পানি অত্যন্ত মূল্যবান বলে আখ্যায়িত করেছেন।

বৃষ্টির পানির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পানির চাহিদা পূরণে বৃষ্টির পানি সংরক্ষণের প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি।

এদিকে ২০১৭ সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী, ২৫ আগস্ট ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়।

বিগত তিন দশক ধরে মিয়ানমার সরকারের সহিংস নির্যাতন থেকে সাড়ে ৩ লাখ এর অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি