রোহিঙ্গা ক্যাম্পে তিন কেজি স্বর্ণসহ আটক ৩
জাহেদুল ইসলাম(জাহেদ), কক্সবাজার থেকে : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তিন কেজি চোরাই স্বর্ণ ও তিন লাখ টাকাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
৪ জুন মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।আটকরা হলেন- উখিয়ার বালুখালী ৯নং ক্যাম্পের সি ব্লকের মৃত নুর আহামদের ছেলে আজিজ (১৮), সি-১৩ ব্লকের ইলিয়াছের ছেলে নুরুল হাসেম (২৮) ও সি-৭ ব্লকের আবুল কাসেম (২২)।উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন,গোপন মিয়ানমার থেকে চোরাই পথে স্বর্ণ এনে ক্যাম্পভিত্তিক সিন্ডিকেটগুলো স্বর্ণ ব্যবসা চালিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে বালুখালী ক্যাম্পে অভিযান চালিয়ে স্বর্ণের এই চালানটি উদ্ধার করতে সক্ষম হয়।এবং আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।এবিষয়ে কক্সবাজারের জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে,মাদকসহ সব ধরনের অবৈধ বাণিজ্য বন্ধ করতে কাজ করছে পুলিশ।এবং চোরাই পথে স্বর্ণের চালান উদ্ধার তারই একটি অংশ বলে জানান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি