৬ মে ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে আগুন : নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে আগুন : নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে
বাংলাপ্রেস ডেস্ক: রোহিঙ্গা ক্যাম্পের আগুন নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বুধবার দুপুরে ঘটনাস্থল কক্সবাজারের বালুখালী ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আগুনের ঘটনা তদন্তে দু’টি কমিটি করা হয়েছে। নাশকতার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না উল্লেখ করে মন্ত্রী জানান, অসৎ উদ্দেশ্য থাকলে তা খুঁজে বের করা হবে। পরে র‍্যাবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে কাপড় বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বালুখালীতে তাবু টাঙ্গিয়ে অস্থায়ী ঘর তৈরি হচ্ছে। ঘর হারানো সব পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসনের কথা জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য করা হয়েছে খাবারের ব্যবস্থা। সোমবার বিকেলে আগুনে পুড়ে যায় ক্যাম্পের বড় অংশ। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় শিশুসহ ১১ জন। স্থানীয় প্রশাসনের হিসাবে, গৃহহীন হয়ে পড়া ১০ হাজার রোহিঙ্গা পরিবারের সদস্য সংখ্যা অন্তত ৪০ হাজার।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি