৬ মে ২০২৬

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতা মিলছে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহযোগিতা মিলছে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাপ্রেস ঢাকা: রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ বছরে বিলিয়ন ডলার খরচ করলেও আন্তর্জাতিক সম্প্রদায় থেকে প্রত্যাশিত সহযোগিতা মিলছে না বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে 'বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা' অগ্রাধিকারমূলক সমস্যা ও উদ্বেগের ওপর আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমাদের কুটনীতিকরা সবসময় আলোচনা করছে। সব সমস্যার সমাধান হয়, শুধু রোহিঙ্গা সমাধানের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা সেভাবে হয় না। এতো ব্যয়ের বোঝা ও দায়, বাংলাদেশের বহন করা আর সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে ২০২১ সালেই ১ বিলিয়ন ডলারের উপর বাংলাদেশ সরকারকে খরচ করতে হয়েছে। কিন্তু সংকট কাটেনি। তবে আমরা সবসময় বলছি, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে যেকোনো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনার জন্য বাংলাদেশের দ্বার উন্মুক্ত। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি