৮ মে ২০২৬

রোগীদের চিকিৎসা দিতে চীনের মতো ২ সপ্তাহের হাসপাতাল গড়বে আকিজ গ্রুপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রোগীদের চিকিৎসা দিতে চীনের মতো ২ সপ্তাহের হাসপাতাল গড়বে আকিজ গ্রুপ

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিতে তেজগাঁওয়ে চীনের মতো হাসপাতাল তৈরি করছে আকিজ গ্রুপ।

করোনাভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো ৩০১ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল নির্মান করছে আকিজ গ্রুপ। রাজধানীর তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে প্রতিষ্ঠা করা হচ্ছে এই হাসপাতাল। যেখানে দুই সপ্তাহের মধ্যে চিকিৎসাসেবা দেয়া শুরু করা যাবে বলে মনে করছে আকিজ গ্রুপ।

বিশ্ব বিপর্যয়ের মধ্যে এমন উদ্যোগ অন্যদের উৎসাহ দেবে বলে আশা করছে আকিজ গ্রুপ। এছাড়া তাদের কারখানার বিপুল শ্রমিক ও কর্মীদেরও আপতকালীন খাদ্যসহ নানা সহযোগিতাও করছে গ্রুপটি। প্রতিটি কারখানায় গড়ে তোলা হয়েছে আইসোলেশন ইউনিট। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আপৎকালীন বিতরণের জন্য বিশাল খাদ্যভান্ডার গড়ে তোলা হয়েছে।

কারখানার হাজারো শ্রমিকসহ আশপাশের দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে গুড়া দুধ, তরল দুধ, বিশুদ্ধ পানি, চাল, আটাসহ শুকনা খাবার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। শনিবার বিদ্যানন্দ ফাউন্ডেশনে এক ট্রাক খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমেও মানুষকে নানা সহযোগিতা দিচ্ছে আকিজ গ্রুপ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি