৭ মে ২০২৬

রোগী না দেখলে ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রোগী না দেখলে ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: রোগী না দেখলে ডাক্তারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (৩ এপ্রিল) করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুম থেকে অনলাইনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘অনেকে ক্লিনিক ও প্রাইভেট চেম্বার বন্ধ করে রেখছেন। নিরাপত্তার কথা বলে রোগী দেখছেন না। এরকম খবর আমরা পাচ্ছি। এমন একটি সময়ে চিকিৎসকদের সেবা দেওয়া থেকে পিছপা হওয়া উচিত না। আপনারা আগের মতো রোগী দেখা শুরু করুন। তা না হলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবো না।’

গণমাধ্যম মৃত্যু সংবাদ নিয়ে অতিরঞ্জিত ও মিথ্যা তথ্য দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আপনারা পজেটিভ নিউজ করবেন। স্বাস্থ্য অধিদপ্তর, প্রধানমন্ত্রী যা বলছেন তা প্রচার করবেন।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি