৪ মে ২০২৬

রোববার খুলছে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রোববার খুলছে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান
বাংলাপ্রেস ডেস্ক: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার (১৮ আগস্ট) থেকে খুলে দেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনার প্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট (রোববার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এর আগে প্রায় এক মাস বন্ধ থাকার পর বুধবার (১৪ আগস্ট) থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরুর কথা জানানো হয়। এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্টের স্মারকে জারিকৃত অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো। সেই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। কোটা সংস্কার ও ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে গত ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে বিদ্যালয় খোলা সম্ভব হয়নি। সবশেষ গত ৮ আগস্ট নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ওইদিন রাতে বঙ্গভবনে ১৪ সদস্যকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর দ্বিতীয় দফায় গত ১১ আগস্ট দুই উপদেষ্টা এবং মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও এক উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান। নতুন সরকার গঠনের পর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্তের কথা জানানো হয়। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি