৭ মে ২০২৬

রোববার এসএসসির ফল, প্রকাশ হবে ফেসবুক লাইভে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রোববার এসএসসির ফল, প্রকাশ হবে ফেসবুক লাইভে

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ফেসবুক লাইভে তুলে ধরা হবে। আগামী ৩১ মে গণভবনে প্রধানমন্ত্রী ফল ঘোষণার পর এর সারসংক্ষেপ তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শুক্রবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনার মহামারি কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফিংয়ের স্থানে না আসার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভ) ক্যামেরায় রেকর্ড করা মন্ত্রীর বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন স্টেশনে পাঠানো হবে। আর ফলাফল সংক্রন্ত তথ্য-উপাত্তগুলো মেইলে অন্যান্য গণমাধ্যমকর্মীদের পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (৩১ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন। দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

জানা গেছে, ৩১ মে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনের পর দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পাশাপাশি ইতিমধ্যে যে সকল শিক্ষার্থী মোবাইলে ফলাফল পেতে রেজিস্ট্রেশন করেছেন তাদের নির্ধারিত নম্বরে জিপিএ গ্রেডসহ ফলাফল পাঠানো হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি