রংপুরে সন্ধানীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : সেবাই আমাদের আদর্শ শ্লোগাণে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ রক্ত সঞ্চালন ও মরণোত্তর চক্ষুদান নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধানী রংপুর মেডিকেল কলেজ (রমেক) ইউনিটের উদ্যোগে র্যালী, আলোচনা সভা, কেক কাটা, সুভ্যেনিরের মোড়ক উন্মোচন, দেয়ালিকা ও আলপনা প্রকাশ করা হয়েছে। সকাল ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম অডিটরিয়ামের সামনে থেকে একটি র্যালী বের হয়।
র্যালীটি পুরো কলেজ ও হাসপাতাল চত্ত্বর প্রদক্ষিণ করে কলেজ অডিটরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ রফিকুল ইসলাম অডিটরিয়ামের সামনে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুহা. নূর ইসলাম, হাসপাতালের পরিচালক ডা. অজয় কুমার রায়, গাইনী এন্ড অবস এর সহযোগী অধ্যাপক ডা. কামরুন নাহার জুই, ফিজিওলজির অধ্যাপক ডা. জেড আর জাহিদ, রেসপিরেটরি মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. তাপস বোস, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মঞ্জুরুল করিম প্রিন্স ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সৌরভ প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এরপর সুভ্যেনির দীপ্ত প্রহর এর মোড়ক উন্মোচন ও দেয়ালিকা উদ্বোধন করেন অতিথিরা। পরে সন্ধানীর শিক্ষার্থীদের হাতে আঁকা আলপনা প্রকাশ করা হয়। এসব কর্মসূচিতে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের কেন্দ্রীয় প্রতিনিধি রায়হান শরীফ, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস অন্তি, সহ-সাধারণ সম্পাদক শামীমা আক্তার, সাংগঠনিক সম্পাদক এম এম প্রতীক হোসেন, অর্থ সম্পাদক নাহিদা আক্তার হেনা, রোগী কল্যাণ সম্পাদক তুষার চন্দ্র সিংহ, ড্রাগ ব্যাংক সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক সুমনা আক্তার, ডোনার ক্লাব ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তারেক জুনায়েদ জয়সহ সন্ধানীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ঢাকা মেডিকেল কলেজের সাতজন শিক্ষার্থীদের হাত ধরে যাত্রা শুরু করে সন্ধানী। জন্মলগ্ন থেকে সন্ধানী বাংলাদেশে স্বেচ্ছাসেবা ও মানবহিতকর কাজের একটি প্রতীক হয়ে ওঠে।
সন্ধানীর সহযোগী সংগঠন হিসেবে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা সন্ধানী ইউনিট ও চক্ষুদান সমিতি এবং নন-মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা সন্ধানী ডোনার ক্লাব নামে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানসহ উদ্বুদ্ধকরণ কর্মসূচী, আর্তের সেবায় ঔষধ বিতরণ, বন্যা কবলিতদের ত্রান বিতরণ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ছাত্র-কল্যাণমুখী কাজসহ বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠালগ্ন থেকেই।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি