১০ মে ২০২৬

রমজানে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রমজানে বাজার সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল রাখার চেষ্টা করা হচ্ছে। চাহিদা এবং যোগানে সমানুপাতিক হারে রাখা হবে। শনিবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ডিআরইউ’র প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে। আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে। চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এজন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন, আপনাদের সকলের সহযোগিতায় চিনি, পেঁয়াজ ও তেলের দাম কিছুটা কমে এসেছে। উপদেষ্টা বলেন, দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন। এখন সে অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে গণমাধ্যমের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি মো. শুকুর আলী শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঢাকা রিপোটার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি