৭ মে ২০২৬

রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল প্রথম রোজা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল প্রথম রোজা

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল শনিবার থেকে রোজা। শুক্রবার দিবাগত রাত অর্থাৎ আজ মধ্যরাতে সেহরি খেয়ে সিয়াম সাধনা শুরু করবে ধর্মপ্রাণ মুসলমানরা।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে- ময়মনসিংহ ও জামালপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার খবর পাওয়া গেছে।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর আদায় করতে হবে তারাবীহর নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।

করোনাভাইরাসের উদ্ভুত পরিস্থিতিতে পবিত্র রমজানে তারাবীহ নামাজ মসজিদের পরিবর্তে ঘরে পড়ার জন্য মুসল্লিদের আহ্বান রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি