৮ মে ২০২৬

রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে মস্কো যাত্রা থামালো ওয়াগনার গ্রুপ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে মস্কো যাত্রা থামালো ওয়াগনার গ্রুপ
বাংলাপ্রেস ডেস্ক : রাশিয়ায় ঢুকে মস্কো দখলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল দেশটির ভাড়াটে যোদ্ধার দল ওয়াগনার গ্রুপ। রুশ সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত মস্কোতে পৌঁছানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে এই দলটি। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টার পর বিবিসি জানায়, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন তাঁর টেলিগ্রাম চ্যানেল থেকে একটি ভয়েস বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি জানিয়েছেন, মস্কোর দিকে অগ্রসরমাণ তাঁর দলটি থেমে গেছে। রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোসিয়া ২৪ এর বরাত দিয়ে বিবিসি আরও জানায়, সামগ্রিক পরিস্থিতি নিয়ে পুতিনের মিত্র ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোশিনের সঙ্গে কথা বলেছেন। এ সময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সৈন্যদের থামিয়ে দিতে প্রিগোশিনকে রাজি করান লুকাশেঙ্কো। এর আগে রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়ে দেশটির ২৫ হাজার অনুগত সেনা নিয়ে রুশ সীমান্তের ভেতরে ঢুকে পড়েছিলেন প্রিগোশিন। সদলবলে তিনি এখন মস্কোর দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঘোষণা দিয়েছিলেন, মস্কোর পথে সামনে যে-ই বাধা হয়ে দাঁড়াবে তাকেই উড়িয়ে দেওয়া হবে। এ অবস্থায় মস্কোর প্রবেশদ্বারগুলোতেও রুশ সেনারা ভারী অস্ত্র-শস্ত্র জড়ো করছেন বলে জানায় পশ্চিমা গণমাধ্যমগুলো। আরও জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে আগামী সোমবার মস্কোতে সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন মেয়র সের্গেই সোবিয়ানিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘পরিস্থিতি খুব কঠিন। ঝুঁকি কমাতে তাই সোমবার সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’ বিপি/ এফআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি