৫ মে ২০২৬

রিয়াজুলের অভিভাবককে খুঁজছে পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রিয়াজুলের অভিভাবককে খুঁজছে পুলিশ

বাংলাপ্রেস ডেস্ক: রিয়াজুল (০৭) নামের এক শিশুর অভিভাবককে খুঁজছে পুলিশ। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন সূত্রে জানা যায়, ২৬ মার্চ বেলা ১৫.৩০ টায়, মালিবাগ পেট্রোল পাম্পের সামনে স্থানীয় জনগন কান্নাকাটি অবস্থায় দেখতে পেয়ে রামপুরা থানার টহল পুলিশের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে থানা পুলিশ ভিকটিমের নিরাপদ হেফাজতের জন্য দ্রুত তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসেন।

তার পিতার নাম- মোঃ নুরুল হাকিম, মাতা- মোছাঃ হামিদা আক্তার, সাং- বিমানবন্দর কোর্ট বিল্ডিং ফিসারী ঘাট, থানা ও জেলা- কক্সবাজার। তার গায়ের রং- ফর্সা উচ্চতা-৪ ফিট ৩ ইঞ্চি। তাকে উদ্ধার করার সময় তার পরনে ছিল সাদা ও নীল রঙ্গের গেঞ্জি এবং কালো টাওজার। এ সংক্রান্তে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। জিডি নং-১৬৫৮ তারিখ- ২৬/০৩/২০২০।

রিয়াজুলের পিতা-মাতা বা অন্যকোন অভিভাবকের যদি সন্ধান পাওয়া যায় তাহলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার- মোবাইল ফোন নাম্বার- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি