১১ মে ২০২৬

রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রিমান্ড শেষে কারাগারে সাবেক সমাজকল্যাণমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার নুরুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করা হয়। এসময় আসামিপক্ষের আইনজীবী সায়েদ কামাল ইবনে খতিব জামিন আবেদন করলে বিচারক দেবী রানী রায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নিদের্শ দেন। তবে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে নতুন করে রিমান্ড আবেদন করেনি পুলিশ। এর আগে গত শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় নুরুজ্জামানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সাবেক এই মন্ত্রীকে গত ৩০ জানুয়ারি রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। ৫ আগস্টের পর থেকে তিনি ওই বাড়িতেই আত্মগোপন করে ছিলেন বলে জানা গেছে। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য হন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি