৬ মে ২০২৬

রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারের নিচে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারের নিচে
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ বিলিয়নের নিচে নেমেছে। বুধবার (৩০ নভেম্বর) রিজার্ভ থেকে ৭ কোটি ১০ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর দিন শেষে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮৬ বিলিয়ন বা ৩ হাজার ৩৮৬ কোটি ডলার। চলতি ২০২২-২৩ অর্থবছরে এখন পর্যন্ত রিজার্ভ থেকে ৬০০ কোটি ডলারের বেশি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত জ্বালানি, কীটনাশক ও খাদ্য আমদানির জন্যই রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ থেকে আজ যে ডলার বিক্রি করা হয়েছে, তাতে প্রতি ডলারের দাম ধরা হয়েছে ৯৮ টাকা। প্রসঙ্গত, ডলার সংকটের কারণে গত ১৫ মাস ধরে কমছে রিজার্ভ। গত বছরের আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছিল। আমদানি দায় মেটাতে ডলার বিক্রির কারণে তা কমে এখন ৩৪ বিলিয়নের নিচে নেমেছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি