৬ মে ২০২৬

রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ না করার কারণ জানালেন অর্থমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ না করার কারণ জানালেন অর্থমন্ত্রী

জাতীয় ডেস্ক : বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন,বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত যাতে প্রভাবিত না হয় সেজন্য ড. ফরাসউদ্দিন আহমেদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে ।

মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। চুরি যাওয়া রিজার্ভ উদ্ধারের কাজ চলমান রয়েছে দাবি করে তিনি বলেন, এ বিষয়ে ভবিষ্যতে যখনই কোনও অগ্রগতি হবে তা সংসদকে অবহিত করা হবে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ার কারণসহ ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে অর্থমন্ত্রীকে সংসদে ৩০০ বিধিতে বক্তব্য দেয়ার দাবি করেছিলেন।

অর্থমন্ত্রী বলেন, রিজার্ভ চুরির ঘটনায় ড. ফরাসউদ্দিনের (বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর) পাশাপাশি পুলিশের তদন্ত বিভাগকে অধিকতর তদন্তের দায়িত্ব দেয়া হয়। সিআইডির তদন্ত কার্যক্রম এখনও চলমান আছে। যে কারণে ফৌজদারি তদন্ত কার্যক্রমে যাতে কোনও প্রভাব না ফেলে সেজন্য ড. ফরাসউদ্দিনের রিপোর্টটি প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, ‘রিজার্ভ চুরির বিষয়টি একটি আন্তর্জাতিক অপরাধ। এর সঙ্গে অনেক দেশ জড়িত আছে। এই বিবেচনায় বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্রের এফবিআই ও ফিলিপাইন সরকার তদন্তে নামে। এর ধারাবাহিকতায় শ্রীলঙ্কা থেকে ২০ মিলিয়ন ও ফিলিপাইন থেকে ১৪ দশমিক ৬৩ মিলিয়ন ডলার ফেরত আনা হয়েছে। বাকি ৬৬ দশমিক ৩৭ মিলিয়ন ডলার উদ্ধারে কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আদালতে আমরা মামলা করেছি।’ রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ যথেষ্ট তথ্য-প্রমাণও পেয়েছে বলেও মন্ত্রী জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি