৪ মে ২০২৬

রিহ্যাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
রিহ্যাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাপ্রেস ডেস্ক:   রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ প্রায় এক হাজার লোক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রিহ্যাব প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, ‘রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা দেশের সার্বিক উন্নয়ন ও আবাসন খাতের অগ্রযাত্রার জন্য দোয়া করি। আবাসন খাত শুধু ব্যবসা নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ৫০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এই খাতের সঙ্গে জড়িত। পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং নীতিগত সহায়তার মাধ্যমে আমরা দেশের উন্নয়নযাত্রায় আরো বড় ভূমিকা রাখতে চাই।’

তিনি আরও বলেন, রিহ্যাব সরকারের সঙ্গে সমন্বয় রেখে একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “নানা সমস্যা কাটিয়ে আমরা সবাই আবার একত্র হতে পেরেছি এটা আমার এবং আপনাদের কাছে খুবই আনন্দের। আত্মত্যাগ, সংযম সাধনা ও ধৈর্যধারণের মাস এই পবিত্র রমজান। ক্ষমা ও সহিষ্ণুতার আলোয় উদ্ভাসিত হওয়ার সময়কাল। এই রমজানকে কেন্দ্র করে আমাদের পারস্পরিক বন্ধন আরো সুদৃঢ় হোক সেই প্রত্যাশা করছি।”

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। ইফতার শেষে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা গড়ে ওঠে। রিহ্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং আবাসন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি