৭ মে ২০২৬

রিফাত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রিফাত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার দুপরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সাংস্কৃতিক, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

এসময় বক্তব্য রাখেন, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুল আলম লিটন, ঝংকার শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্ত জোয়ার্দ্দার, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, উদিচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, কিন্ডারগার্ডেন সাংস্কৃতিক একাডেমির সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সদর থানা শাখার সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম দিদার, অংকুর নাট্য একাডেমির ইসাহাক আলী ও দর্পনের সাধারণ সম্পাদক অমিয় মজুমদার অপু প্রমুখ। বক্তারা, রিফাত হত্যার সকল খুনিদের গ্রেফতার করে আইন এর আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

বিপি-আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি