৭ মে ২০২৬

রিফাত হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া তিনজন রিমান্ডে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রিফাত হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া তিনজন রিমান্ডে

বাংলাপ্রেস ডেস্ক: বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরিফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনজনের মধ্যে চন্দন ও হাসানের সাতদিন ও নাজমুল হাসানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।

আজ শুক্রবার বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাসেল এ আদেশ দেন।

এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ন কবির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতের বিচারক বিকাল সাড়ে পাঁচটার দিকে এজহারভুক্ত আসামি চন্দন ও মো. হাসানের সাত দিন করে ও অজ্ঞাতনামা আসামি নাজমুল আহসানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ন কবির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আদালতের কাছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করি। আদালতের বিচারক দুই জনের ৭ দিন ও ১ জনের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।’

গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাতকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের প্রাণপণ বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। তারা চেহারা আড়াল করারও কোনো চেষ্টা করেনি।

গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি