৭ মে ২০২৬

রিফাত হত্যা মামলায় ১৩ আসামি শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রিফাত হত্যা মামলায় ১৩ আসামি শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৩ জন আসামিকে শনাক্ত করা হয়েছে। এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ‘ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রিফাতকে কুপিয়ে হত্যা করে এক নির্মম ও বর্বর ঘটনা ঘটিয়েছে খুনিরা। এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সব অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে তৎপরতা চালাচ্ছে। এরইমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ অপরাধীদের ধরতে কাজ শুরু করে। ১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশের দক্ষতায় পার্থক্য আছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি