৪ মে ২০২৬

রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড, দুই দিনে এলো ৪ হাজার ৫৯৯ কোটি টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৩৯ পিএম
রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড, দুই দিনে এলো ৪ হাজার ৫৯৯ কোটি টাকা

বাংলাপ্রেস ডেস্ক:   পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে চলতি মাসেও (মার্চ) রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক রয়েছে। মাসের প্রথম দুই দিনেই ৩৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় ৪ হাজার ৫৯৯ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। 

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের মার্চ মাসের প্রথম দুই দিনে ১৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এই মাসে প্রবাসী আয় বেড়েছে ১০০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২ মার্চ পর্যন্ত ২ হাজার ২৮৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৮৬৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন ব্যাংকসংশ্লিষ্টরা।

রেমিট্যান্স
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি