৭ মে ২০২৬

রেকর্ড ভেঙে বিশাল জয়, মুখ্যমন্ত্রীই থাকছেন মমতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রেকর্ড ভেঙে বিশাল জয়, মুখ্যমন্ত্রীই থাকছেন মমতা
বাংলাপ্রেস ডেস্ক: আবারও ক্ষমতায় থাকছেন বর্তমান মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। নিজের আসনে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়ে মমতা ব্যানার্জিই মুখ্যমন্ত্রী থাকছেন পশ্চিমবঙ্গের। মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতার জয়ী হওয়া ছাড়া বিকল্প ছিল না। যদিও তার জয়ী হওয়া নিয়ে সংশয় ছিল না তৃণমূল কংগ্রেসের। তাদের ভাবনা ছিল ভোটের ব্যবধান। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। গণনা যত এগোয়, মমতার ভোটের ব্যবধান তত বাড়ে। মোট ২১ রাউন্ড গণনা হয়। গণনা শেষে মমতা ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয় পান। আজ রোববার স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়। মমতা ৮৪ হাজারের বেশি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজারের বেশি ভোট। পশ্চিমবঙ্গ বিধানসভার এবারের নির্বাচনে মমতা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কাছে ১ হাজার ৯৫৬ ভোটে পরাজিত হন মমতা। নন্দীগ্রামে মমতা হেরে গেলেও সংবিধান মেনে তৃণমূল কংগ্রেস তাঁকে মুখ্যমন্ত্রী করে। সাংবিধানিক বিধি হলো ছয় মাসের মধ্যে মমতাকে রাজ্যের যেকোনো একটি বিধানসভা আসন থেকে জিতে আসতে হবে। মমতাকে ভবানীপুর আসন থেকে জেতানোর লক্ষ্যে সেখানকার নির্বাচিত তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন। এতে ভবানীপুর আসনটি শূন্য হয়। সেই আসনের উপনির্বাচনে লড়েন মমতা। গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হয়। এই আসনে ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মমতা জয়ী হয়েছিলেন। উপনির্বাচনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে মূল লড়াই হয় তৃণমূল প্রার্থী মমতার সঙ্গে বিজেপির প্রার্থী প্রিয়াংকার। জয়ের ব্যাপারে তৃণমূল শতভাগ আশাবাদী ছিল। তারা বলে আসছিল, উপনির্বাচনে মমতাই জিতবেন। তিনিই থাকবেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। অন্যদিকে, বিজেপি বলে আসছিল, মমতা যেমনটা ভাবছেন, তেমনটা নাও হতে পারে। উল্টেও যেতে পারে তৃণমূলের হিসাব-নিকাশ। প্রচার পর্বে তৃণমূল বারবার ঘোষণা দেয়, এ উপনির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটে মমতা হারিয়ে দেবেন বিজেপির প্রার্থী প্রিয়াংকাকে। অন্তত এক লাখের বেশি ভোটের ব্যবধানে মমতা জিতবেন। কিন্তু ভোটদানের হার হতাশ করে তৃণমূলকে। ভবানীপুর আসনের উপনির্বাচনে ৫৭ শতাংশ ভোট পড়ে। এই আসনের ভোটার ২ লাখ ৮ হাজার ৪৫৬ জন। এর পরিপ্রেক্ষিতে ভোটের পর কলকাতা পৌর করপোরেশনের মুখ্য প্রশাসক ও রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, মমতা ৭০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন। শেষ পর্যন্ত মমতা প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে জিতলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি