৭ মে ২০২৬

রেড জোনে শীর্ষে মহাখালী-যাত্রাবাড়ী ও মিরপুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রেড জোনে শীর্ষে মহাখালী-যাত্রাবাড়ী ও মিরপুর

বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনার প্রকোপ কমা তো দূরের কথা, দিন দিন বেড়েই চলেছে। তবে হটস্পট বা রেড জোনে একটু পরিবর্তন এসেছে। বর্তমানে মহাখালী, যাত্রাবাড়ী ও মিরপুরের পরিস্থিতি ভয়াবহ রকমের অবনতি হয়েছে। সরকারের রোগতত্ব, রোগনির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সর্বশেষ প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে, রাজধানীতে করোনায় আক্রান্ত শীর্ষ তিন এলাকা মহাখালী, মিরপুর ও যাত্রাবাড়ী। অথচ কয়েকদিন আগেও শীর্ষে ছিল রাজারবাগ আর কাকরাইল। রাজধানী শীর্ষ ২০ এলাকা ৪০৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় শীর্ষে রয়েছে মহাখালী। এছাড়া মিরপুরে ৩৬৯ জন ও যাত্রাবাড়ীতে ৩৫৪ জন শনাক্ত হয়েছেন। এছাড়া মুহাম্মদপুরে ৩৩৯ জন, মুগদায় ৩৩০ জন ও উত্তরায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩১৫ জন। কাকরাইলে ২৯৯ জন, মগবাজারে ২২৭ জন, ধানমন্ডিতে ২২৭ জন, রাজারবাগে ২১৫ ও তেজগাঁওয়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২১২ জন। এদিকে, খিলগাঁওয়ে ১৮৮ জন, লালবাগে ১৮১ জন, বাড্ডায় ১৬৭ জন, বাবুবাজারে ১৬১ জন, মালিবাগে ১৪৪ জন, রামপুরায় ১৪২ জন, গুলশানে ১৩০ জন, গেন্ডারিয়ায় ১২৩ জন ও বংশালে শনাক্ত হয়েছেন ১০৭ জন। শীর্ষ ১৩ জেলা অন্যদিকে, জেলাগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থা বিরাজ করছে চট্টগ্রামে। এ জেলায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৪১ জন। এরপরেই আছে নারায়ণগঞ্জ। এ জেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৪৭ জন। আর এক হাজার ৭৬ শনাক্ত হওয়ায় সিটির বাইরে ঢাকা জেলা রয়েছে তৃতীয় স্থানে। এছাড়া, গাজীপুরে এক হাজার ৬৫ জন, কুমিল্লায় ৮৪৬ জন, মুন্সিগঞ্জে ৭৫৭ জন, কক্সবাজারে ৭৩৪ জন, নোয়াখালীতে ৬২৬ জন, ময়মনসিংহে ৪৯১ জন, রংপুরে ৪২৭ জন, সিলেটে ৩৪৭ জন, বগুড়ায় ২১৬ জন ও জামালপুরে ২০৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৪৪৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭০৯ জনের। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯১১ জন। বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি